Wednesday, 23 July 2014

সেই সব কথা, এবং শনিবারের কোচিং

২০০৫। তখন ক্লাস ১১। শনিবারের কোচিং ক্লাস টার জন্য অপেক্ষা করে থাকতাম সারা সপ্তাহ। কারণটা সহজবোধ্য। কোচিং-এর সবচেয়ে গম্ভীর মেয়েটা, ভয়ে বাকি ছেলেরা যার সাথে কথা-ই বলতোনা, সে, আমার কাছে গম্ভীর ছিলনা। সারাদিনের চিন্তা-ভাবনায়ে মাঝে মধ্যেই তাকে হাসতে দেখতাম। কোচিং-এ ফাঁকি দিতামনা, কিন্তু তার দিকে, কখনও আনমনেই, তাকিয়ে থাকতাম। সে হয়ত দেখতনা, হয়ত বুঝতও না, কিন্তু আমি? মনকে সামলাই কি করে??


দিনের পর দিন, মাসের পর মাস এই ভাবেই কাটত। অপেক্ষা করতাম, আর ভাবতাম, আজ একবার তাকালো?? একবার হাসলো? টিচার্স ডে-এর গানের লড়াই, মাঝে মধ্যে কোচিং-এর হাল্কা ঠাট্টা, ইয়ার্কি.. আমি অপেক্ষা করতাম একবার কথা বলার জন্য। নাহ!! শেষ পর্যন্ত তাকে বলে উঠতে পারিনি। শুধু আমার কবিতার খাতা-এ লিখেছিলাম তার জন্য নতুন একটা কবিতা। আজ সে পড়বে, জানি। তার জন্যই তো লেখা, হলই বা দেরী, কিন্তু পড়বে তো...

তাকে বলি, একবার পড়ে দেখ। পুরনো কথাগুলো মনে করিস, মিল পাবি। বুজতে পারবি, আমার আসলে তোকে ভালো লাগতরে।

" আজকে হঠাৎ তোমার কথা ভেবে
দুরের গ্রামে যাচ্ছি নিরুদ্দেশে।
ভাবছি, তোমায়ে বলবো সে সব কথা,
যে সব কথা লুকিয়ে রাখি মনে।

শরৎকালের নীল আকাশের গায়ে
ছড়িয়ে থাকে গন্ধ ভালবাসার।
বলতে হবেই তোমায়ে কিছু কথা..
বলার মত অনেক কিছু ছিল।

কিন্তু, আমরা মান্য করি রীতি।
প্রশ্ন করি, কেমন আছো? ভালো?
বিকেল গুলো এই ভাবে যায়ে কেটে..
গোপন কথা, গোপন হয়েই থাকে।

বসন্তের ওই পাগল করা হাওয়া
আমার বন্ধু, ভাবছি বলবো তাকে।
আমার চিঠি হলুদ খামে ভরে
পৌঁছে দিতে আজ-ই তোমার হাতে। "

ভালো থাকিস। আমি ভালো-ই আছি। তোকে তখন বলতে পারিনি। আজ বললাম। উত্তর চাইনা, শুধু বললাম।

3 comments:

Pageviews