Thursday, 19 June 2014

আমি.. আর সেই ছেঁড়া পাতারা

তখন কতই বা বয়স হবে, এই ১৩-১৪। স্কুলে সবে  হাফপ্যান্ট ছেড়ে ফুলপ্যান্ট ধরেছি। অল্প বয়সেই পেকে গেছিলাম বলে আর যাই হোক, প্রেম ব্যাপারটা বেশ ভালই বুঝতাম। এবং, প্রায়শই, খুব বাজে ভাবে  প্রেমে পরতাম। বাঙালি তো জাত কবি (তার ওপর আমার বাংলা-র টিচার বলতেন যে আমি নাকি চেষ্টা করলে 'সাহিত্যিক' হতে পারি), তাই প্রেম হোক বা না হোক, প্রতিটা প্রেমে পরার পর বেশ কয়েকটা কবিতা জন্ম নিতো। যত প্রেম, তত কবিতা। খাতার পর খাতা, আর সেগুলোর পাতার পর পাতা, শুধু কবিতা। সেই প্রেমিকারা সেগুলো কোনোদিন-ই পড়েনি। কিন্তু তাতে লেখা কি আর আটকানো যায়!!

Pageviews