১লা সেপ্টেম্বর ,২০০৬, সন্ধ্যে ৭ টা-
আর কয়েক মাস পর উচ্চ মাধ্যমিক। সারাদিন বই এ মুখ গুঁজে থেকে কাহিল অবস্থা। একে পরীক্ষার চিন্তা, তার সাথে কেমিস্ট্রি । উফফ!! এমন অবস্থায়, হঠাৎ, ডুয়ার্স যাওয়ার কয়েক দিন আগে বাবা বলল, "অনেক তো পড়লি , এবার আমার সাথে চল। চা বাগান থেকে ঘুরে আসবি।" আমি তো এক বাক্যে রাজি!! এতদিন পর ওই সব অকাজের ফর্মুলা আর ইকুয়েসন থেকে মুক্তির সুযোগ, কেউ ছাড়ে? বেরিয়ে পড়লাম বাবার সাথে, জানতাম না কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি, শুধু বেরিয়ে পড়লাম।