তখন কতই বা বয়স হবে, এই ১৩-১৪। স্কুলে সবে হাফপ্যান্ট ছেড়ে ফুলপ্যান্ট ধরেছি। অল্প বয়সেই পেকে গেছিলাম বলে আর যাই হোক, প্রেম ব্যাপারটা বেশ ভালই বুঝতাম। এবং, প্রায়শই, খুব বাজে ভাবে প্রেমে পরতাম। বাঙালি তো জাত কবি (তার ওপর আমার বাংলা-র টিচার বলতেন যে আমি নাকি চেষ্টা করলে 'সাহিত্যিক' হতে পারি), তাই প্রেম হোক বা না হোক, প্রতিটা প্রেমে পরার পর বেশ কয়েকটা কবিতা জন্ম নিতো। যত প্রেম, তত কবিতা। খাতার পর খাতা, আর সেগুলোর পাতার পর পাতা, শুধু কবিতা। সেই প্রেমিকারা সেগুলো কোনোদিন-ই পড়েনি। কিন্তু তাতে লেখা কি আর আটকানো যায়!!
এক সময় বয়স বাড়ল, বড় হলাম। একদিন নিজের ওপর রাগ হল, ছিঁড়ে ফেললাম সেই সমস্ত পাতা গুলো। জানিনা, হয়ত নিজেকে কষ্ট দিতে চেয়েছিলাম। তারপরেও অনেক কবিতা লিখেছি। কিন্তু সেই ছেঁড়া পাতা গুলোকে আজও ভুলতে পারিনি।
কিছুদিন আগে পুরনো চিঠি গুলো ঘাঁটতে ঘাঁটতে একটা নোটবই পেলাম। শ্রেয়ার লেখা , ওকে পাঠানো আমার কবিতা গুলো ওর হাতে লেখা । মনে পড়ল, আমার খাতা গুলো ছিঁড়ে ফেলার পর ও আমায় ওটা দিয়েছিল। পড়লাম, আর সেই চেনা সোঁদা বৃষ্টির গন্ধটা আবার পেলাম। মনে হল, অনেক দিন তো হল, এবার ওই কৈশোরে পা-রাখা ছেলেটার চিন্তা আর অনুভূতি গুলো সবার সামনে আনা যাক। তখন যাদের কবিতা গুলো পড়াতে পারিনি সুযোগ ও সাহস, দুটোরই অভাবে, তারা এখন সেগুলো পড়লেও তো পড়তে পারে..
তাই এই লেখা। বহু বছর আগে যে কাজ টা বাকি থেকে গেছিল, দেখা যাক সেটা করে উঠতে পারি কি না।
একটু পরে যে কবিতা টা পড়বে সেটা সম্ভবত ২০০৬ সালে লেখা। অজস্র প্রেমে পরার পর অবশেষে বিরক্ত হয়ে এটা লিখেছিলাম। দেখো, ভালো লাগে কি না।
কবিতার নাম - আমি ।
"আমার ভীষণ অবুঝ মন,
আমার একলা থাকাই ভালো।
আমার রাত্রি শুধু সাদা,
বাকি সমস্তক্ষণ কালো।
আমার পোষা হলুদ পাখি
আমায় বন্ধু বলে মানে,
আমার স্বপ্নেরা সব নীল
আমায় সাগর বলে জানে..
আমার শরীর এখন বোবা,
আমার মৃত্যু শব্দ-হীন,
আমি দাঁড়িয়ে থাকি ভীত,
আমার নিরব রাত্রি-দিন।
আমার ভীষণ অবুঝ মন,
জানে একাকীত্বই ভালো।
আমার রাত্রিটুকু সাদা,
সকাল ধূসর মেঘে কালো।"
আজ এখানেই থাক। আবার পরে একদিন আরেকটা কবিতার গল্প শোনাবো, অবশ্য যদি শুনতে চাও।
ভালো থেকো। আমি ভালই আছি, ভালই থাকব।

What should i say?just carry on....
ReplyDeleteWaiting for ur next one....
U will get that soon dear. :)
Deletegood job bro...!
ReplyDeleteThanks bro..
DeleteValo ....
ReplyDelete